arrow_forward

Flash News

arrow_back

Flash News

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও “Inspiring Teacher” সম্মাননা প্রদান

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ও “Inspiring Teacher” সম্মাননা প্রদান

শিক্ষকরাই আলোকিত ভবিষ্যতের পথপ্রদর্শক।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান ও আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, উপ-উপ-উপাচার্য (মনোনীত), রেজিস্ট্রার, ডিন,এ্যাডভাইসর, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, উপ-উপ-উপাচার্য (মনোনীত), রেজিস্ট্রার এবং শিক্ষকদের প্রতিনিধিত্ব করে কয়েকজন সম্মানিত শিক্ষক। তাঁদের বক্তব্যে শিক্ষকতার মর্যাদা, শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা এবং মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে শিক্ষকসমাজের দায়িত্ব ও অবদানের বিভিন্ন দিক উঠে আসে।
অনুষ্ঠানের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল প্রফেসর ড. আব্দুর রশিদ স্যারকে “Inspiring Teacher” হিসেবে বিশেষ সম্মাননা প্রদান। শিক্ষা, অনুপ্রেরণা ও শিক্ষার্থীদের পথচলায় তাঁর মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জ্ঞান, আদর্শ ও অনুপ্রেরণাতেই গড়ে ওঠে আগামী দিনের আলোকিত প্রজন্ম।

SDG 4 (Quality Education)
Event Info

Publish Date:
05 Oct 2026

Department:
.

Faculty:
.

Category:
Institutional Event & Social Responsibility

Chat on WhatsApp

News

*** Admission is going on for Spring 2027 *** IUPC-2026 Registration Ongoing! ( www.iupc.sub.edu.bd ) *** Congratulations to all the newly enrolled advocates from the State University of Bangladesh *** Certificate verification for SUB students going abroad is now available on www.mygov.bd ***
cancel arrow_drop_up